RMSTU Notice Board LogoRMSTU Notice Hub

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা

Published on: 24 Apr 2025 07:33:07 AM

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আগামী ২৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। C ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিপ্রবি ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ ও একাডেমিক ভবন-২ এ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে ইতোমধ্যে একটি শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখিত তারিখে জিএসটি গুচ্ছভুক্ত C ইউনিটের ভর্তি পরীক্ষার সংবাদ সবিস্তারে প্রচার করার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করছি।