RMSTU Notice Board LogoRMSTU Notice Hub

রাবিপ্রবি’তে পেশায় নৈতিকতার চর্চা/ পেশাদারিত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Published on: 29 Apr 2025 08:34:56 AM

রাবিপ্রবি’তে পেশায় নৈতিকতার চর্চা/ পেশাদারিত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল” (আইকিউএসি) এর আয়োজনে পেশায় নৈতিকতার চর্চা/ পেশাদারিত্ব বিষয়ে একটি সেমিনার আজ ২৯ এপ্রিল ২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণার কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং এর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

উক্ত সেমিনারে রাবিপ্রবি’র সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর কোর্স পরিচালক জনাব সূচনা আখতার এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি) জনাব মাহবুব আরা সেমিনারে উপস্থিত ছিলেন।