আগামী ০২ মে ২০২৫ খ্রি: তারিখে জিএসটি গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা
Published on: 30 Apr 2025 09:50:17 AM
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত B ইউনিটের ভর্তি পরীক্ষা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আগামী ০২ মে ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার সকাল ১১:০০-১২:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। B ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিপ্রবি ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ ও একাডেমিক ভবন-২ এ অনুষ্ঠিত হবে। B ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
