RMSTU Notice Board LogoRMSTU Notice Hub

আগামীকাল ০৯ মে ২০২৫ খ্রি: তারিখে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা

Published on: 08 May 2025 06:55:49 AM

আগামীকাল ০৯ মে ২০২৫ খ্রি: তারিখে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আগামীকাল ০৯ মে ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার সকাল ১১:০০-১২:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। A ইউনিটের ভর্তি পরীক্ষা রাবিপ্রবি ক্যাম্পাস, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা বিকাল ৩:০০-৪:০০ ঘটিকা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। A ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩,৪২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

উল্লিখিত তারিখে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষার সংবাদ সবিস্তারে প্রচার করার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করছি।