RMSTU Notice Board LogoRMSTU Notice Hub
NewsEventsGeneral NoticesAcademic Notices

রাবিপ্রবি’তে চবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত

Published on: 09 Feb 2026 09:06:02 AM

রাবিপ্রবি’তে চবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে আজ ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২:৩০ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫৭তম ব্যাচের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপের  অংশ হিসেবে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রায় ১৫০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. তাসলিমা আক্তার, জনাব মোহাম্মদ ইসহাক, সহকারী অধ্যাপক জনাব তাহমিদা খানম, প্রভাষক জনাব এস.এ রহমান এবং জনাব তমা রাণী মিস্ত্রি । উক্ত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

রিসার্চ মেথোডোলজি সম্পর্কে আলোচনায় মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদেরকে এ সংক্রান্ত গ্রন্থ এবং গবেষণা প্রবন্ধ পড়ার আহবান জানান। তিনি শিক্ষার্থীদেরকে গবেষণা করার সময় গবেষণায় নৈতিকতা (Research ethics) মেনে এবং প্লেজারিজম (Plagiarism) বিষয়ে সাবধানতা অবলম্বন করে গবেষণা পরিচালনা করার পরামর্শ প্রদান করেন। তিনি শিক্ষার্থীদেরকে শুধুমাত্র বিসিএস এর জন্য নয়, বরং নিজেদেরকে সমাজ এবং দেশের জন্য ভালো গবেষক হওয়ার আহবান জানান এবং ভালো মানের গবেষণা প্রবন্ধসমূহ প্রকাশ করতে বলেন যাতে শিক্ষার্থীরা তাদের গবেষণার মাধ্যমে দেশে-বিদেশে গবেষক হিসেবে পরিচিতি পায়। এছাড়াও তিনি Research Gap/Problem, Survey Questionnaire, Qualitative Research Methodology, Quantitative Research Methodology, Systematic Research, Hypothesis, variables সহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদের Springer, Taylor & Francis, Nature এর মতো ভালোমানের পিয়ার রিভিউড জার্নালে তাদের গবেষণাসমূহ প্রকাশ করার আহবান জানান। এছাড়াও নিজেদের গবেষণার কাজের ধরণ অনুযায়ী অন্যান্য গবেষকদের সাথে কানেক্টিভিটি বৃদ্ধির জন্য দেশের অভ্যন্তরে Asiatic Society মতো বিভিন্ন স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া ও আজীবন সদস্যপদ লাভের বিষয়ে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।